দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের আধিপত্য আরও জোরালো করেছে স্পেন। ম্যাচের ৬৫তম মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে গোল করে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন পেদ্রো পোরো।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় স্পেন। একের পর এক সুযোগ তৈরি করতে থাকা দলটি ৬৫ মিনিটে সেই চেষ্টার পুরস্কার পায়। দ্রুতগতির আক্রমণে সতীর্থের নিখুঁত পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে নির্ভুল শটে অস্ট্রিয়ার জালে বল পাঠান পোরো।
এই গোলের পর ২–০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। দুই গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতেই রাখে তারা।
জে আই